Jeremiah 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের জিহ্বা প্রাণনাশক তীর; তা ছলের কথা বলে; লোকে মুখে বন্ধুর সঙ্গে প্রেমালাপ করে, কিন্তু অন্তরে তার জন্য ঘাঁটি বসায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের জিভ যেন প্রাণঘাতী বাণ, তা ছলনার কথা বলে। প্রত্যেকে মুখে তাদের প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে, কিন্তু অন্তরে সে তার বিরুদ্ধে ফাঁদ পাতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা ছলের কথা কহে; লোকে মুখে বন্ধুর সহিত প্রেমালাপ করে, কিন্তু অন্তরে তাহার জন্য ঘাঁটি বসায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের জিহ্বা প্রাণনাশক বাণ; তাহা ছলের কথা কহে; লোকে মুখে বন্ধুর সহিত প্রেমালাপ করে, কিন্তু অন্তরে তাহার জন্য ঘাঁটি বসায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জিভ্ ভয়ংকর তীরের মত; তা ছলনার কথা বলে। প্র্রত্যেকে মুখ দিয়ে প্রতিবেশীর সংগে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরের মধ্যে তার বিরুদ্ধে ফাঁদ পাতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জিভ্ ভয়ংকর তীরের মত; তা ছলনার কথা বলে। প্র্রত্যেকে মুখ দিয়ে প্রতিবেশীর সংগে মিষ্টি কথা বলে কিন্তু দিলের মধ্যে তার বিরুদ্ধে ফাঁদ পাতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের জিহ্বা তীক্ষ্ণ বাণের মত মৃত্যুস্বরূপ, প্রবঞ্চনায় পটু। তারা প্রত্যেকে মধুর আলাপ করে প্রতিবেশীর সঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছলনার ফাঁদ পাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীক্ষ্ণ তীরের ফলার মতো তাদের জিহবা| তা থেকে শুধু মিথ্যেই উচ্চারিত হয়| প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুভাবে কথা বলে, কিন্তু সে গোপনে তাকে আঘাত করবার পরিকল্পনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের জিভ হল একটি ধারালো তীর; তা অবিশ্বস্ততার কথা বলে। তারা মুখে প্রতিবেশীর সঙ্গে শান্তির কথা বলে, কিন্তু তাদের অন্তরে মিথ্যার অপেক্ষা করে।