Job 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার চারদিকে, তার বাড়ির চারদিকে ও তার সর্বস্বের চারদিকে কি বেড়া দাও নি? তুমি তার হাতের কাজ দোয়াযুক্ত করেছ এবং তার পশুধন দেশময় ছেয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি তার চারপাশে এবং তার পরিবারের ও তার সবকিছুর চারপাশে বেড়া দিয়ে রাখোনি? তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছ, যেন তার মেষপাল ও পশুপাল দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহার চারিদিকে, তাহার বাটীর চারিদিকে ও তাহার সর্ব্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য্য আশীর্ব্বাদযুক্ত করিয়াছ, এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহার চারিদিকে, তাহার বাটীর চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়াছ, এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি কি তার চারপাশে এবং তার বাড়ী ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেন নি? আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেইজন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি কি তার চারপাশে এবং তার বাড়ী ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেন নি? আপনি তো তার কাজে দোয়া করেছেন, সেইজন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি তাকে এবং তার পরিবারের সকলকে সর্বদা রক্ষা করছেন, আপনার আশীর্বাদে সে সকল কাজে সাফল্য লাভ করছে। তার ধনসম্পত্তি ও পশুপাল বেড়েই চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি তাকে, তার পরিবারকে এবং তার যা কিছু আছে সব কিছুকে সর্বদাই রক্ষা করেন| সে যা কিছু করে সব কিছুতেই আপনি তাকে সফলতা দেন| তার গবাদি পশুর দল ও মেষের পাল দেশে এমশঃ বেড়েই চলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি তার চারিদিকে বেড়া দাও নি, তার বাড়ির চারিদিকে এবং তার সব কিছুর চারিদিকে যা তার আছে? তুমি তার হাতের কাজে আর্শীবাদ করেছ এবং তার সম্পত্তি দেশে বৃদ্ধি পেয়েছে।