Job 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ শয়তানকে বললেন, দেখ, তার সর্বস্বই তোমার হস্তগত; তুমি কেবল তার উপরে হস্তক্ষেপ করো না। তাতে শয়তান মাবুদের সম্মুখ থেকে বের হয়ে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শয়তানকে বললেন, “ঠিক আছে, তবে তার সবকিছুর উপরে তোমার অধিকার থাকল, কিন্তু স্বয়ং সেই লোকটির উপরে তুমি হস্তক্ষেপ কোরো না।” পরে শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখ, তাহার সর্ব্বস্বই তোমার হস্তগত; তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখ, তাহার সর্বস্বই তোমার হস্তগত; তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “বেশ ভাল; তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার দেহের উপরে তুমি একটা আংগুলও ছোঁয়াবে না।” তখন শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ শয়তানকে বললেন, “খুব ভাল; তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার শরীরের উপরে তুমি একটা আংগুলও ছোঁয়াবে না।” তখন শয়তান মাবুদের সামনে থেকে বের হয়ে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর শয়তানকে বললেন, বেশ, তার সর্বস্ব আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি শুধু তার অঙ্গ স্পর্শ করো না। এ কথার পর শয়তান প্রভু পরমেশ্বরের কাছ থেকে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শয়তানকে বললেন, “ঠিক আছে, ইয়োবের যা কিছু আছে তা নিয়ে তুমি যা খুশী তাই কর| কিন্তু তার দেহে কোন আঘাত করো না|” তারপর শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শয়তানকে বললেন, “দেখ, তার যা কিছু আছে তা তোমার হাতে আছে; কেবল তোমার হাত তার উপরে রাখবে না।” তাতে শয়তান সদাপ্রভুর সামনে থেকে চলে গেল।