Job 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে আইউবের কাছে এক জন দূত এসে বললো, বলদেরা হাল বইছিল এবং গাধীরা তাদের পাশে চরছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইয়োবের কাছে এক দূত এসে বলল, “বলদেরা জমি চাষ করছিল ও পাশেই গাধারা চরছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে ইয়োবের নিকটে এক দূত আসিয়া কহিল, বলদেরা হাল বহিতেছিল, এবং গর্দ্দভীরা তাহাদের পার্শ্বে চরিতেছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে ইয়োবের নিকটে এক দূত আসিয়া কহিল, বলদেরা হাল বহিতেছিল, এবং গর্দভীরা তাহাদের পার্শ্বে চরিতেছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় ইয়োবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল, “আপনার ষাঁড়গুলো জমি চাষ করছিল এবং গাধীগুলোও কাছাকাছি চরছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় আইয়ুবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল, “আপনার ষাঁড়গুলো জমি চাষ করছিল এবং গাধীগুলোও কাছাকাছি চরছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন একজন সংবাদবাহক ছুটে এসে ইয়োবকে বলল, আমরা ক্ষেতে বলদগুলি নিয়ে চাষ করছিলাম। পাশেই গাধার পাল চরছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন একজন বার্তাবাহক এসে ইয়োবকে সংবাদ দিল, “বলদগুলো জমিতে হাল দিচ্ছিল এবং স্ত্রী গাধাগুলো কাছাকাছি চরে ঘাস খাচ্ছিল, তখন
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বার্তাবাহক ইয়োবের কাছে এল এবং বলল, “বলদগুলো হাল দিচ্ছিল এবং গাধীগুলি তাদের পাশে ঘাস খাচ্ছিল;