Job 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করে সেসব নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর শিবায়ীয়েরা এসে আক্রমণ করে সেগুলি নিয়ে চলে গেল। তারা তরোয়াল চালিয়ে দাসদের মেরে ফেলল, এবং একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়্গধারে যুবকগণকে নষ্ট করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সেই সকল লইয়া গেল, এবং খড়্গধারে যুবকগণকে নষ্ট করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে শিবায়ীয়েরা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে সাবায়ীয়রা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে। তারা আপনার গোলামদের হত্যা করেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় একদল বেদুইন এসে আমাদের আক্রমণ করে সমস্ত পশুপাল লুঠ করে নিয়ে গেল। তারা আপনার দাসদের হত্যা করেছে। আমিই শুধু বেঁচে গেছি। আপনাকে এই সংবাদ জানাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিবাযীযেরা আমাদের আক্রমণ করে পশুদের ছিনিয়ে নিয়ে যায় এবং অন্য ভৃত্যদের তরবারি দিয়ে হত্যা করে| একমাত্র আমিই পালাতে পেরেছি| তাই আমি আপনাকে সংবাদটা দিতে এসেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিবায়ীয়েরা তাদের আক্রমণ করল এবং তাদের নিয়ে চলে গেল। সত্যি, তারা তলোয়ারের আঘাতে দাসেদের মেরে ফেলেছে; আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”