Job 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, আসমান থেকে আল্লাহ্র আগুন পড়ে ভেড়ার পাল ও যুবকদেরকে পুড়িয়ে দিল, তাদেরকে গ্রাস করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তখনও কথা বলছিল, ইতিমধ্যে আর এক দূত এসে বলল, “আকাশ থেকে ঈশ্বরের আগুন নেমে এসে মেষপাল ও দাসদের পুড়িয়ে ছারখার করে দিল, আর একমাত্র আমিই আপনাকে এই খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর দাসদের পুড়িয়ে দিয়েছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “আসমান থেকে আল্লাহ্র আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর গোলামদের পুড়িয়ে দিয়েছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, বজ্রাঘাতে আপনার মেষপাল ও পালকেরা সকলেই ধ্বংস হয়েছে। আমিই শুধু বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সেই বার্তাবাহক কথা বলছিল তখনই আরও একজন বার্তাবাহক ইয়োবের কাছে এলো| দ্বিতীয় বার্তাবাহক ইয়োবকে বলল, “আকাশ থেকে বাজ পড়ে আপনার মেষ এবং ভৃত্যরা সব পুড়ে গিয়েছে| একমাত্র আমিই রক্ষা পেয়েছি| তাই আমি আপনাকে সংবাদটা দিতে এসেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “ঈশ্বরের আগুন স্বর্গ থেকে পড়েছে এবং মেষপাল ও দাসেদের পুড়িয়ে দিয়েছে এবং আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”