Job 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, আপনার পুত্রকন্যা তাঁদের বড় ভাইয়ের বাড়িতে ভোজন ও আঙ্গুর-রস পান করছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তখনও কথা বলছিল, ইতিমধ্যে আর এক দূত এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাদের বড়দাদার বাড়িতে বসে খাওয়াদাওয়া করছিল ও দ্রাক্ষারস পান করছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, আপনার পুত্রকন্যাগণ তাঁহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আপনার পুত্রকন্যাগণ তাঁহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তৃতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় খবর দেবার জন্য আর একজন এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাঁদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিলেন ও আংগুর-রস খাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৃতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় খবর দেবার জন্য আর একজন এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাঁদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিলেন ও আংগুর-রস খাচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার কথা শেষ হতে না হতে আর একজন এসে বলল, আপনার পুত্রকন্যারা তাদের বড় ভাইয়ের বাড়িতে বসে খাওয়াদাওয়া করছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তৃতীয় বার্তাবাহক কথা বলছিল তখন আরও একজন বার্তাবাহক এলো| চতুর্থ বার্তাবাহক বলল, “আপনার ছেলেমেয়েরা তাদের বড় দাদার বাড়ীতে আহার করছিল ও দ্রাক্ষারস পান করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “আপনার ছেলেরা এবং মেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাচ্ছিল এবং আঙ্গুর রস পান করছিল।