Job 1:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আইউব উঠে নিজের কাপড় ছিঁড়লেন, মাথা মুণ্ডন করলেন ও ভূমিতে পড়ে সেজ্‌দা করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে, ইয়োব উঠে দাঁড়ালেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন ও তাঁর মাথা কামিয়ে ফেললেন। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তাঁর কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। তারপর মাটিতে পড়ে ঈশ্বরকে তাঁর অন্তরের ভক্তি জানিয়ে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে আইয়ুব উঠে মনের দুঃখে তাঁর কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। তারপর মাটিতে পড়ে আল্লাহ্‌কে সেজদা করে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োব তখন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শোকে অভিভূত হয়ে তিনি তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন, মাথা কামালেন এবং মাটিতে উবুড় হয়ে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ইয়োব এইসব শুনলেন, তখন তিনি তাঁর বস্ত্র ছিঁড়ে ফেললেন এবং মাথা কামিয়ে ফেললেন| এভাবেই তিনি তাঁর শোক প্রকাশ করলেন| তারপর ইয়োব মাটিতে লুটিয়ে পড়লেন এবং ঈশ্বরের সামনে নত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইয়োব উঠে দাঁড়ালেন, নিজের কাপড় ছিঁড়লেন, মাথা নেড়া করলেন, মাটিতে মুখ নত করে শুয়ে ঈশ্বরকে আরাধনা বা উপাসনা করলেন।