Job 1:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বললেন, আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরে যাব; মাবুদ দিয়েছিলেন, মাবুদই নিয়েছেন; মাবুদের নাম ধন্য হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বললেন: “মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি, আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব। সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন; সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মায়ের পেট থেকে আমি উলংগ এসেছি আর উলংগই চলে যাব। সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন; সদাপ্রভুর গৌরব হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মায়ের পেট থেকে আমি উলংগ এসেছি আর উলংগই চলে যাব। মাবুদই দিয়েছিলেন আর মাবুদই নিয়ে গেছেন; মাবুদের প্রশংসা হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি, শূন্য হাতেই আবার ফিরে যাব। প্রভু পরমেশ্বর দিয়েছিলেন, প্রভুই ফিরিয়ে নিয়েছেন, ধন্য হোক প্রভুর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন: “যখন আমি জন্মেছিলাম আমি নগ্ন ছিলাম, যখন আমি মারা যাবো তখনও আমি নগ্ন থাকব| প্রভু দেন এবং প্রভুই নিয়ে নেন| প্রভুর নামের প্রশংসা করো!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “আমি আমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং আমি উলঙ্গ হয়েই সেখানে ফিরে যাব। আমার কাছে যা ছিল তা সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই তা নিয়েছেন; সদাপ্রভুর নাম ধন্য হোক।”