Job 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সমস্ত কিছু ঘটলেও আইউব গুনাহ্ করলেন না এবং আল্লাহ্র প্রতি অবিবেচনার দোষারোপ করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কিছুতে, ইয়োব অন্যায়াচরণের দোষে ঈশ্বরকে দোষী সাব্যস্ত করে পাপ করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিম্বা ঈশ্বরকে দোষী করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব হলেও আইয়ুব গুনাহ্ করলেন না কিংবা আল্লাহ্কে দোষী করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এত সব দুর্বিপাক সত্ত্বেও ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোন ক্ষোভ জানালেন না এবং কোন পাপ করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ সব কিছুই ঘটলো, কিন্তু ইয়োব কোন পাপ করেননি| ইয়োব একথা বলেননি যে ঈশ্বর কোন ভুল করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত বিষয়ে, ইয়োব কোন পাপ করলেন না, না তিনি বোকার মত ঈশ্বরকে দোষী করলেন।