Job 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পুত্ররা প্রত্যেকে যার যার দিনে গিয়ে নিজ নিজ বাড়িতে ভোজ প্রস্তুত করতো এবং লোক পাঠিয়ে তাদের তিন বোনকেও তাদের সঙ্গে ভোজন-পান করার জন্য দাওয়াত করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ছেলেরা পালা করে তাদের জন্মদিনে নিজেদের বাড়িতে ভোজের আয়োজন করত, এবং তাদের তিন বোনকেও তারা তাদের সঙ্গে ভোজনপান করার জন্য নিমন্ত্রণ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত, এবং লোক পাঠাইয়া আপনাদের তিন ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজনপান করিবার জন্য নিমন্ত্রণ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত, এবং লোক পাঠাইয়া আপনাদের তিন ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজনপান করিবার জন্য নিমন্ত্রণ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ছেলেরা পালা পালা করে তাদের নিজের নিজের বাড়ীতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সংগে খাওয়া-দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের তিন বোনকে নিমন্ত্রণ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ছেলেরা পালা পালা করে তাদের নিজের নিজের বাড়ীতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সংগে খাওয়া-দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের তিন বোনকে দাওয়াত করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োবের পুত্রেরা তাদের বাড়িতে পালা করে সকলের জন্য ভোজের আয়োজন করত এবং তিন বোনকে তারা সেই ভোজে নিমন্ত্রণ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বাড়ীতে তাঁর পুত্ররা পালা করে ভোজ সভার আয়োজন করত| এবং তারা তাদের বোনদের নিমন্ত্রণ করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর নিরুপিত দিনের, তাঁর প্রত্যেক ছেলেরা তাদের নিজের নিজের ঘরে ভোজ দিত এবং লোক পাঠিয়ে তাদের বোনেদের আনাত তাদের সবার সঙ্গে খাবার খাওয়ার এবং পান করার জন্য।