Job 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক দিন আল্লাহ্র পুত্রেরা মাবুদের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য উপস্থিত হলেন, তাঁদের মধ্যে শয়তানও উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন, এবং শয়তানও তাদের সঙ্গে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাঁহাদের মধ্যে শয়তান ও উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাঁহাদের মধ্যে শয়তান ও উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সংগে উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ফেরেশতারা মাবুদের সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সংগে উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সমবেত হল। শয়তানও ছিল তাদের সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই দিনটি এল যেদিন দেবদূতরা প্রভুর সঙ্গে দেখা করতে এলেন| শয়তানও দেবদূতদের সঙ্গে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিন একদিন যখন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করতে এলেন, শয়তানও তাদের মাঝে এলো।