Job 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইউবের উপরে কি তোমার মন পড়েছে? কেননা তার মত সিদ্ধ ও সরল, আল্লাহ্‌ভীরু ও কুকর্মত্যাগী লোক দুনিয়াতে কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তোমার নজর পড়েছে? পৃথিবীতে তার মতো আর কেউ নেই; সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ, যে ঈশ্বরকে ভয় করে এবং কুকর্ম এড়িয়ে চলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তখন শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তখন শয়তানকে বললেন, “আমার গোলাম আইয়ুবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? দুনিয়াতে তার মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভয় করে এবং খারাপী থেকে দূরে থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে দেখেছ? তার মত সৎ ও বিশ্বস্ত লোক পৃথিবীতে কেউ নেই। সে আমার ভক্ত, মন্দের পথ সে পরিহার করে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু শয়তানকে বললেন, “তুমি কি আমার দাস ইয়োবকে দেখেছো? পৃথিবীতে ইয়োবের মতো আর কোন লোকই নেই| ইয়োব একজন সৎ‌ এবং অনিন্দনীয় মানুষ| সে ঈশ্বরের উপাসনা করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কি আমার দাস ইয়োবের প্রতি লক্ষ্য রেখেছ? কারণ তার মত পৃথিবীতে কেউ নেই, একটি নিখুঁত এবং সৎ লোক, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে।”