Job 10:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে চামড়া ও মাংসে সজ্জিত করেছ, অস্থি ও শিরা দিয়ে আমাকে বুনেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি এবং অস্থি ও মাংসপেশী দিয়ে আমাকে একসঙ্গে সংযুক্ত করোনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে চর্ম্ম ও মাংস পরিহিত করিয়াছ, অস্থি ও শিরা দিয়া আমাকে বুনিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে চর্ম ও মাংস পরিহিত করিয়াছ, অস্থি ও শিরা দিয়া আমাকে বুনিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে চামড়া আর মাংস দিয়ে ঢেকেছ, হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে চামড়া আর গোশ্‌ত দিয়ে ঢেকেছ, হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অস্থি ও শিরা উপশিরা দিয়ে তুমি আমায় গঠন করেছ, মাংসপেশী ও চর্ম দিয়ে আবৃত করেছ আমার দেহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার হাড় ও পেশী একত্রিত করেছেন| তারপর আপনিই চামড়া ও মাংস দিয়ে তা আবৃত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমায় চামড়া এবং মাংস দিয়ে ঢেকেছ এবং হার ও শিরা দিয়ে আমায় বুনেছো।