Job 10:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হবে! যদি ধার্মিক হই, মাথা তুলতে পারব না, আমি অবমাননায় পরিপূর্ণ হয়েছি, আর নিজের দুঃখ দেখছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি দোষী—তবে আমার প্রতি হায়! আমি যদি নির্দোষও হয়ে থাকি, তাও আমি মাথা তুলতে পারব না, যেহেতু আমি লজ্জায় পরিপূর্ণ ও আমার দুঃখদুর্দশায় ডুবে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হইবে; যদি ধার্ম্মিক হই, মস্তক তুলিতে পারিব না, আমি অবমাননায় পরিপূর্ণ হইয়াছি, আর আপনার দুঃখ দেখিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হইবে; যদি ধার্মিক হই, মস্তক তুলিতে পারিব না, আমি অবমাননায় পরিপূর্ণ হইয়াছি, আর আপনার দুঃখ দেখিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে। যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না, কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে। যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না, কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখনই আমি পাপ করব, তুমি ধিক্কার দেবে আমায়। অথচ ন্যায্যা কাজ করলেও আমি প্রশংসা পাব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি পাপ করি, আমি যেন দুঃখ পাই! কিন্তু যদিও আমি নির্দোষ তবু আমি আমার মাথা তুলতে পারি না| আমি এতই লজ্জিত ও আহত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি পাপী হই, আমায় অভিশাপ দাও; এমনকি যদি আমি ধার্মিক হই, আমি আমার মাথা তুলতে পারব না, কারণ আমি অপমানে পূর্ণ হয়েছি এবং আমি আমার নিজের দুঃখ দেখছি।