Job 10:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাথা তুললে তুমি সিংহের মত আমাকে শিকার করবে, আবার আমার বিরুদ্ধে নিজেকে আশ্চর্য দেখাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি আমার মাথা তুলি, তবে তুমি এক সিংহের মতো চুপিসাড়ে আমাকে অনুসরণ করবে ও আবার আমার বিরুদ্ধে তোমার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[মস্তক] তুলিলে তুমি সিংহের ন্যায় আমাকে মৃগয়া করিবে, আবার আমাতে তুমি আপনাকে আশ্চর্য্য দেখাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[মস্তক] তুলিলে তুমি সিংহের ন্যায় আমাকে মৃগয়া করিবে, আবার আমাতে তুমি আপনাকে আশ্চর্য দেখাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মত আমার জন্য ওৎ পেতে থাকবে আর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মত আমার জন্য ওৎ পেতে থাকবে আর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কখনও আমার কোন কাজে সফলতা আসে, তুমি সিংহের মত আমাকে নিপাত করবে। এমন কি আমার ক্ষতি করার জন্য অসাধ্য সাধন করতেও তুমি প্রস্তুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমার কোন সফলতা থাকতো ও আমি গর্ব করতে পারতাম তাহলে যেমন করে একজন শিকারী সিংহ শিকার করে, তেমনি করে আপনি আমায় শিকার করতেন| আমার বিরুদ্ধে আবার আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমার মাথা নিজেই ওঠে, তুমি আমায় সিংহের মত শিকার করবে; আরও একবার তুমি নিজেকে দেখাবে আমার থেকে শক্তিশালী।