Job 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার বিপরীতে নতুন নতুন সাক্ষী উপস্থিত করবে, আমার প্রতি তোমার বিরক্তি বাড়াবে; নতুন নতুন সৈন্যদল আমার প্রতিকূলে নিয়ে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষী এনেছ ও আমার প্রতি তোমার ক্রোধ বৃদ্ধি পেয়েছে; তোমার সৈন্যবাহিনী আমার বিরুদ্ধে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার বিপরীতে নূতন নূতন সাক্ষী উপস্থিত করিবে, আমার প্রতি আপনার বিরক্তি বাড়াইবে; নূতন নূতন সৈন্যদল আমার প্রতিকূল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার বিপরীতে নূতন নূতন সাক্ষী উপস্থিত করিবে, আমার প্রতি আপনার বিরক্তি বাড়াইবে; নূতন নূতন সৈন্যদল আমার প্রতিকূল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করাচছ আর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ; তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করা"ছ আর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ; তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সব সময় আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষী উপস্থিত কর, আমার বিরুদ্ধে তোমার ক্ষোভ ক্রমাগত বেড়েই চলে, নব নব আক্রমণ রচনা কর তুমি আমার বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যে ভুল করেছি, এটা প্রমাণের জন্য আপনি নতুন সাক্ষী নিয়ে আসেন| বার বার নানাভাবে আপনি আমার প্রতি রাগ প্রদর্শন করবেন, আমার বিরুদ্ধে একের পর এক সৈন্যদল পাঠাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার বিরুদ্ধে নতুন সাক্ষী নিয়ে আসবে এবং তোমার রাগ আমার বিরুদ্ধে বাড়াবে; তুমি আমায় নতুন সৈন্য নিয়ে আক্রমণ করবে।