Job 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আল্লাহ্কে বলবো, আমাকে দোষী করো না; আমার সঙ্গে কি কারণে ঝগড়া করছো, তা আমাকে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঈশ্বরকে বলব: আমাকে দোষী সাব্যস্ত কোরো না, কিন্তু আমাকে বলে দাও আমার বিরুদ্ধে তোমার কী অভিযোগ আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ঈশ্বরকে বলিব, আমাকে দোষী করিও না; আমার সহিত কি কারণে বিবাদ করিতেছ, তাহা আমাকে জ্ঞাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ঈশ্বরকে বলিব, আমাকে দোষী করিও না; আমার সহিত কি কারণে বিবাদ করিতেছ, তাহা আমাকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমাকে দোষী কোরো না, কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমাকে দোষী কোরো না, কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমাকে দোষী করো না বল, আমাকে বল! আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরকে বলবো: ‘আমায় দোষ দেবেন না! আমায় বলুন, আমি কি ভুল করেছি? আমার বিরুদ্ধে আপনার কি কোন অভিযোগ আছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরকে বলব, আমায় নিছক দোষী করবেন না; আমাকে দেখাও কেন তুমি আমায় দোষী করেছ।