Job 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটি কি ভাল যে, তুমি জুলুম করবে? তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করবে? দুষ্টদের মন্ত্রণায় খুশি হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার উপরে জুলুম চালাতে, তোমার হাতের কাজকে পদদলিত করতে কি তোমার আনন্দ হয়, যদিও দুষ্টদের পরিকল্পনা দেখে তোমার হাসি পায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এটী কি ভাল যে, তুমি উপদ্রব করিবে? তোমার হস্তনির্ম্মিত বস্তু তুমি তুচ্ছ করিবে? দুষ্টগণের মন্ত্রণায় প্রসন্ন হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এটি কি ভাল যে, তুমি উপদ্রব করিবে? তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করিবে? দুষ্টগণের মন্ত্রণায় প্রসন্ন হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ? তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছ আর দুষ্টদের মতলবে খুশী হচছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ? তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছ আর দুষ্টদের মতলবে খুশী হচ্ছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পক্ষে এত নিষ্ঠুর হওয়া কি উচিত? তোমার নিজের হাতে গড়া বস্তুকে তুচ্ছ করা, এবং তার বিরুদ্ধে দুষ্টদের চক্রান্ত সমর্থন করা কি তোমার সাজে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমাকে আঘাত করে আপনি কি সুখী হন? মনে হচ্ছে, আপনি যা সৃষ্টি করেছেন তার প্রতি আমার কোন ভ্রূক্ষেপই নেই| কিংবা, মন্দ লোকরা যে ফন্দি আঁটে সেই ফন্দিতে আপনিও কি আনন্দিত হন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কি তোমার জন্য ভালো যে তুমি আমায় উপদ্রব করবে, তোমার হাতের কাজ কি তুচ্ছ করবে যখন তুমি পাপীদের পরিকল্পনায় হাঁসবে?