Job 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণ কর, তুমি মাটির পাত্রের মত করে আমাকে গড়েছ, আবার আমাকে কি ধুলিতে বিলীন করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো যে তুমি মাটির মতো করে আমাকে গড়ে তুলেছ। এখন কি তুমি আবার আমাকে মাটিতে মিশিয়ে দেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণ কর, তুমি মৃৎপাত্রের ন্যায় আমাকে গড়িয়াছ, আবার আমাকে কি ধূলিতে লীন করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণ কর, তুমি মৃৎপাত্রের ন্যায় আমাকে গড়িয়াছ, আবার আমাকে কি ধূলিতে লীন করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ; এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ; এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাটি দিয়ে যেমন মূর্তি গড়ে তেমনি করেই তুমি গড়েছ আমায় সে কথা কি ভুলে গেছ? আমায় মিশিয়ে দেবে নির্মম হাতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, স্মরণ করুন, আপনি আমাকে কাদা দিয়ে বানিয়ে ছিলেন| আপনি কি আবার আমাকে ধূলিতে পরিণত করবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্মরণ কর, আমি বিনয় করি, যে তুমি আমায় মাটির পাত্রের মত গড়েছ; তুমি কি আবার আমায় ধূলোয় ফেরাবে?