Job 11:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো ও তোমার তাঁবুতে কোনও অমঙ্গল বসবাস করতে না দাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হস্তে অধর্ম্ম থাকিলে যদি তাহা দূর কর, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হস্তে অধর্ম থাকিলে যদি তাহা দূর কর, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও, আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার হাতে যে গুনাহ্ আছে তা দূর করে দাও, আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মধ্যে থেকে সমস্ত অধর্ম ও মন্দতা দূর কর, তোমার আবাস থেকে দূর কর সমস্ত অনাচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখ| তোমার তাঁবুতে কোন মন্দ লোককে বাস করতে দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধর তোমার হাতে অপরাধ ছিল, কিন্তু পরে তুমি তা তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ এবং তোমার তাঁবুতে অধার্মিকতাকে বাস করতে দাওনি।