Job 11:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জীবন মধ্যাহ্ন হতেও বিমল হবে। অন্ধকার হলেও তা প্রভাতের মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জীবন মধ্যাহ্নের চেয়েও উজ্জ্বল হবে, ও অন্ধকার সকালের মতো হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার জীবন মধ্যাহ্ন হইতেও বিমল হইবে, অন্ধকার হইলেও তাহা প্রভাতের ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার জীবন মধ্যাহ্ন হইতেও বিমল হইবে। অন্ধকার হইলেও তাহা প্রভাতের ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বল আর অন্ধকার হবে সকালবেলার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বল আর অন্ধকার হবে সকালবেলার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার জীবন হবে মধ্যাহ্নের সূর্যের চেয়ে উজ্জ্বল, জীবনের অন্ধকার দিনগুলি হবে ঊষার মত আলোকিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমার জীবন দুপুরের সূর্য প্রভার থেকেও অধিকতর উজ্জ্বল হয়ে উঠবে| জীবনের অন্ধকারতম সময়গুলো সকালের সূর্যের মত জ্বলজ্বল করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জীবন দুপুরের থেকে বেশি উজ্জ্বল হবে; যদিও সেখানে অন্ধকার ছিল, এটা সকালের মত হবে।