Job 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে? তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বাজে কথা কি অন্যান্য লোকদের চুপ করিয়ে রাখবে? তুমি যখন বিদ্রুপ করছ তখন কি কেউ তোমাকে তিরস্কার করবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই বাজে কথা শুনে কি লোকে চুপ করে থাকবে? তুমি ঠাট্টা-বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই বাজে কথা শুনে কি লোকে চুপ করে থাকবে? তুমি ঠাট্টা-বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োব তুমি কি ভেবেছ তোমার প্রলাপোক্তির কোন উত্তর আমরা দিতে পারব না? তোমার ব্যঙ্গ-বিদ্রূপ আমাদের নীরব করে দেবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, তুমি কি ভেবেছ তোমার জন্য আমাদের কাছে কোন উত্তর নেই? তুমি কি ভেবেছো যখন তুমি ঈশ্বরকে বিদ্রূপ করবে, তখন কেউ তোমাকে সাবধান করবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার গর্ব কি অন্যদের চুপ করিয়ে রাখবে? যখন তুমি আমাদের শিক্ষাকে উপহাস কর, কেউ কি তোমায় লজ্জা দেবে না?