Job 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জেনো, আল্লাহ্‌ তোমার অপরাধের অনেকটা ছেড়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও তোমার কাছে জ্ঞানের রহস্য উন্মোচন করুন, যেহেতু প্রকৃত জ্ঞানের দুটি দিক আছে। জেনে রাখো: ঈশ্বর তোমার কয়েকটি পাপ ভুলেও গিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান, কারণ জ্ঞানের অনেক দিক আছে। এটা জেনে রেখো, তোমার পাপ অনুসারে ঈশ্বর তোমাকে শাস্তি দেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান, কারণ জ্ঞানের অনেক দিক আছে। এটা জেনে রেখো, তোমার গুনাহ্‌ অনুসারে আল্লাহ্‌ তোমাকে শাস্তি দেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর প্রজ্ঞার নিগূঢ় তত্ত্ব, তাঁর বহুমুখী জ্ঞান যদি তিনি তোমার কাছে ব্যক্ত করতেন, তাহলে তুমি বুঝতে যে, তোমার অপরাধের তুলনায় খুব কম শাস্তিই তিনি তোমাকে দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তোমাকে প্রজ্ঞার গূঢ়তত্ত্ব বলতে পারতেন| প্রকৃত প্রজ্ঞার দুটি দিক থাকে| অনুভব করো ঈশ্বর তোমার কিছু পাপ ভুলে গেছেন| তোমাকে তাঁর যতটা শাস্তি দেওয়া উচিৎ‌ ছিল ততটা তিনি অবশ্যই তোমাকে দিচ্ছেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমায় জ্ঞানের গোপন তথ্য দেখাবেন! কারণ তিনি পরস্পর বোঝাপড়ায় মহান। তবে জানো যে ঈশ্বর যা তোমার কাছ থেকে দাবি করেন তা তোমার অপরাধের যা প্রাপ্য তার থেকে কম দাবি করেন।