Job 11:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি অনুসন্ধান দ্বারা আল্লাহ্কে পেতে পার? সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব জানতে পার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কি ঈশ্বরের রহস্যগুলির গভীরতা মাপতে পারো? সর্বশক্তিমানের সীমানার রহস্যভেদ করতে পারো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পার? সর্ব্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পার? সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের গুপ্ত বিষয়ের গভীরতা কতখানি তা কি তুমি বুঝতে পার? সর্বশক্তিমানের সীমা কতখানি তা কি তুমি তদন্ত করে দেখতে পার?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র গোপন বিষয়ের গভীরতা কতখানি তা কি তুমি বুঝতে পার? সর্বশক্তিমানের সীমা কতখানি তা কি তুমি তদন্ত করে দেখতে পার?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি ঈশ্বরের নিগূঢ় রহস্য পরিমাপ করতে পার? সর্বশক্তিমানের ক্ষমতা ও মহত্ত্বের সীমা নির্ধারণ করতে পার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, তুমি কি মনে কর যে তুমি প্রকৃতপক্ষে ঈশ্বরকে বুঝেছ? তুমি কি মনে কর তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সীমা আবিষ্কার করে ফেলেছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ঈশ্বরকে খোঁজার মধ্যে দিয়ে কি তাঁকে বুঝতে পার? তুমি কি সর্বশক্তিমানকে পুরোপুরি বুঝতে পার?