Job 11:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তত্ত্ব আসমানের চেয়েও উঁচু; তুমি কি করতে পার? তা পাতালের চেয়েও গভীর; তুমি কি তা জানতে পার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি ঊর্ধ্বস্থ আকাশের চেয়েও উঁচু—তুমি কী করতে পারো? সেগুলি নিম্নস্থ পাতালের চেয়েও গভীর—তুমি কী জানতে পারো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তত্ত্ব গগনবৎ উচ্চ; তুমি কি করিতে পার? পাতাল অপেক্ষাও অগাধ; তুমি কি জানিতে পার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই তত্ত্ব গগনবৎ উচ্চ; তুমি কি করিতে পার? পাতাল অপেক্ষাও অগাধ; তুমি কি জানিতে পার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো যে আকাশের চেয়েও উঁচু তা কি তুমি বুঝতে পার? সেগুলো মৃতস্থানের গভীরতার চেয়েও গভীর, তুমি কি তা জানতে পার?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো যে আসমানের চেয়েও উঁচু তা কি তুমি বুঝতে পার? সেগুলো কবরের গভীরতার চেয়েও গভীর, তুমি কি তা জানতে পার?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তত্ত্ব আকাশের সীমা ছাড়িয়ে যায়, পাতালের চেয়েও গভীর তুমি তার কতটুকু জান?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গে যা কিছু আছে সে বিষয়ে তুমি কিছুই করতে পারো না| মৃত্যুর স্থান সম্পর্কেও তুমি কিছুই জানো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বিষয়টা আকাশের মত উঁচু; তুমি কি করতে পার? এটা পাতালের থেকেও গভীর; তুমি কি জানতে পার?