Job 12:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরই হাতে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির রূহ্ রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারই হস্তে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানবজাতির আত্মা রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারই হস্তে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির আত্মা রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে; সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে; সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিটি প্রাণীর জীবন ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন, প্রতিটি মানুষের জীবন তাঁরই ক্ষমতাধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি প্রাণী যারা বেঁচে রয়েছে, প্রত্যেকটি মানুষ যারা নিঃশ্বাস নিচ্ছে তারা ঈশ্বরের শক্তির অধীনে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু, যার হাতে সমস্ত জীবন্ত বস্তুর প্রাণ এবং সমস্ত মানবজাতির আত্মা আছে?