Job 12:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তিনি পানি বন্ধ করে রাখলে তা শুকিয়ে যায়, পানি বর্ষণ করলে তা দুনিয়াকে লণ্ডভণ্ড করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা হয়; তিনি যদি তা বাঁধনছাড়া হতে দেন, তবে তা দেশ প্লাবিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তিনি জল বদ্ধ করিলে তাহা শুষ্ক হয়, জল পাঠাইলে তাহা পৃথিবীকে লণ্ডভণ্ড করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তিনি জল বদ্ধ করিলে তাহা শুষ্ক হয়, জল পাঠাইলে তাহা পৃথিবীকে লণ্ডভণ্ড করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জল বন্ধ করে রাখলে খরা হয়; তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পানি বন্ধ করে রাখলে খরা হয়; তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যদি বৃষ্টিধারা প্রতিরোধ করেন তাহলে দেশ শুষ্কভূমিতে পরিণত হয়। তিনি যদি বর্ষণ করেন তাহলে প্লাবিত হয় দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যদি বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন তাহলে এই পৃথিবী শুকিয়ে যাবে| ঈশ্বর যদি বৃষ্টিকে অঝোরে ঝরতে দেন পৃথিবীতে বন্যা বয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যদি তিনি জলকে বদ্ধ করেন, তারা শুকিয়ে যাবে এবং যদি তিনি তাদের পাঠান, তারা দেশকে ভাসিয়ে দেবে।