Job 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি; আল্লাহ্কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি, যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন— ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রতিবাসীর হাস্যাস্পদ হইয়াছি; ঈশ্বরকে ডাকিলে তিনি যাহাকে উত্তর দিতেন, সেই ধার্ম্মিক সিদ্ধ ব্যক্তি হাস্যাস্পদ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রতিবাসীর হাস্যাস্পদ হইয়াছি; ঈশ্বরকে ডাকিলে তিনি যাহাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাস্যাস্পদ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ঈশ্বরকে ডাকতাম আর তিনি আমাকে উত্তর দিতেন, তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি; সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্কে ডাকতাম আর তিনি আমাকে জবাব দিতেন, তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি; সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এখন আমার বন্ধু-বান্ধবদেরও উপহাসের পাত্র। একদিন ছিল, যখন আমি ঈশ্বরকে ডাকতাম, এবং তিনি আমায় উত্তর দিতেন, কিন্তু এখন আমি ন্যায়নিষ্ঠ ও নির্দোষ হওয়া সত্ত্বেও সকলের উপহাসের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই মাত্র আমার বন্ধুরা আমায় উপহাস করলো| তারা বলল, ‘সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং সে তার উত্তর পেয়ে গেছে, এই কারণেই তার ক্ষেত্রে এমন সব মন্দ ঘটনা ঘটলো|’ আমি একজন সৎ লোক, আমি নির্দোষ| কিন্তু তবুও তারা আমায় উপহাস করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রতিবেশীর কাছে হাস্যকর বস্তুর মত, আমি, যে ঈশ্বরকে ডাকে এবং তাঁর দ্বারা উত্তর পায়! আমি, একজন ন্যায্য এবং ধার্মিক লোক, আমি এখন একটা হাস্যকর বস্তু।