Job 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দস্যুদের তাঁবু শান্তিযুক্ত, আল্লাহ্কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে, আল্লাহ্ তাদের হাতে ধন দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে, ও যারা ঈশ্বরকে জ্বালাতন করে তারা নিরাপদে থাকে— তারা ঈশ্বরের হাতেই থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দস্যুদের তাম্বু শান্তিযুক্ত, ঈশ্বরের ক্রোধজনকেরা নির্ব্বিঘ্নে থাকে, ঈশ্বর তাহাদের হস্তে ধন দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দস্যুদের তাম্বু শান্তিযুক্ত, ঈশ্বরের ক্রোধজনকেরা নির্বিঘ্নে থাকে, ঈশ্বর তাহাদের হস্তে ধন দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লুটেরাদের তাম্বুতে কোন গোলমাল নেই; যারা ঈশ্বরকে বিরক্ত করে তারা নিরাপদেই থাকে; ঈশ্বরই যেন তাদের সব কিছু দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুটেরাদের তাম্বুতে কোন গোলমাল নেই; যারা আল্লাহ্কে বিরক্ত করে তারা নিরাপদেই থাকে; আল্লাহ্ যেন তাদের সব কিছু দিচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোর এবং ঈশ্বরবিদ্বেষী লোকেরা শান্তিতে বসবাস করে নিজেদের বুদ্ধি ও বাহু বলই তাদের ঈশ্বর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ছিনতাইবাজদের তাঁবু নির্বিঘ্নে থাকে| যারা ঈশ্বরকে উত্যক্ত করে তারা শান্তিতেই থাকে| তাদের নিজস্ব শক্তিই তাদের একমাত্র ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ডাকাতদের তাঁবুর উন্নতি হয় এবং যারা ঈশ্বরকে রাগিয়ে দেয় তারা সুরক্ষিত অনুভব করে; তাদের নিজেদের হাত তাদের ঈশ্বর।