Job 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের স্মরণীয় শ্লোকমালা ছাইয়ের মত অর্থহীন, তোমাদের সমস্ত দুর্গ কাদার মত নরম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ; তোমাদের দুর্গ মাটির কেল্লা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দ্দম-দুর্গ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দম-দুর্গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের নীতি কথাগুলো যেন চলতি কথার ছাইয়ের গাদা; তোমাদের তর্কের কথাগুলো কাদার মত নরম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের নীতি কথাগুলো যেন চলতি কথার ছাইয়ের গাদা; তোমাদের তর্কের কথাগুলো কাদার মত নরম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের বচনমালা অসার ভস্মের মত, তোমাদের যুক্তিতর্ক মাটির কেল্লার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইয়ের মতই অকেজো| তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে; তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ।