Job 13:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম; আমি জানি যে, আমি নির্দোষ হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি, তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দ্দোষ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দোষ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পক্ষে যা বলবার তা আমি এখন ঠিক করেছি, তাই আমি জানি যে, আমি নির্দোষ বলে প্রমাণিত হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পক্ষে যা বলবার তা আমি এখন ঠিক করেছি, তাই আমি জানি যে, আমি নির্দোষ বলে প্রমাণিত হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার অভিযোগ পেশ করার জন্য প্রস্তুত, আমি জানি বিচারে আমার জয় সুনিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত| আমি খুব সতর্কভাবে আমার যুক্তি উত্থাপন করবো| আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; আমি জানি যে আমি নির্দোষ।