Job 13:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার চরণ শিকল দিয়ে বেঁধে রেখেছ, আমার সমস্ত পথে লক্ষ্য রাখছ, আমার পাদমূলের চারদিকে সীমানা বাঁধছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ; আমার পায়ের তলায় চিহ্ন এঁকে দিয়ে তুমি আমার সব পথে সতর্ক দৃষ্টি রেখে চলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ; আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছ আর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ; আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছ আর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার চরণ শৃঙ্খলে আবদ্ধ করেছ, আমার প্রতিটি পদক্ষেপ তুমি লক্ষ্য করছ। আমার পদচিহ্নগুলিও তুমি পরীক্ষা করে দেখছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার পায়ে শিকল পরিয়েছেন| আমার প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন| আমার সকল গতিবিধিই আপনি নজর করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ, তুমি আমার সমস্ত রাস্তায় লক্ষ রেখেছ; তুমি সেই মাটি পরীক্ষা করেছ যেখানে আমার পা হেঁটেছে,