Job 14:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তদ্রূপ মানুষ শয়ন করলে আর উঠে না, যতদিন আসমান লুপ্ত না হয়, সে জাগবে না, নিদ্রা থেকে জাগরিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেভাবে সে শায়িত হয় ও আর ওঠে না; আকাশমণ্ডল বিলুপ্ত না হওয়া পর্যন্ত, মানুষজন আর জাগবে না বা তাদের ঘুম আর ভাঙানো যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেমনি মানুষ মরলে আর ওঠে না; আকাশ শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না, সে মরণ-ঘুম থেকে জেগে উঠবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেমনি মানুষ মরলে আর ওঠে না; আসমান শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না, সে মরণ-ঘুম থেকে জেগে উঠবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ শেষ শয্যা নিলে আর ওঠে না। আকাশমণ্ডল লুপ্ত না হওয়া পর্যন্ত সে আর জাগবে না। তার ঘুম আর ভাঙ্গানো যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন একজন মানুষ মরে যায়, সে শুয়ে পড়ে এবং সে আর ওঠে না| একজন মৃত লোক উঠে দাঁড়াবার আগে এই আকাশমণ্ডল অদৃশ্য হয়ে যাবে| না| সেই নিদ্রা থেকে মানুষ আর জাগবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তেমন লোকেরা শুয়ে পড়বে এবং আর উঠবে না। যতক্ষণ না আকাশ নিশ্চিহ্ন হয়, তারা জাগবে না, না তাদের ঘুম থেকে উঠবে।