Job 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়, তুমি আমাকে পাতালে লুকিয়ে রেখো, গুপ্ত রেখো, যতদিন তোমার ক্রোধ গত না হয়; আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যদি শুধু আমাকে কবরে লুকিয়ে রাখতে ও তোমার ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত আমাকে আড়াল করে রাখতে! তুমি যদি শুধু আমার জন্য একটি সময় স্থির করে দিতে ও তারপর আমায় স্মরণ করতে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয়; আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয়; আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আহা, তুমি যদি আমাকে মৃতস্থানে লুকিয়ে রাখতে, তোমার ক্রোধ চলে না যাওয়া পর্যন্ত গুপ্ত রাখতে, তারপর আমার জন্য একটা সময় ঠিক করে আবার আমাকে মনে করতে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আহা, তুমি যদি আমাকে কবরে লুকিয়ে রাখতে, তোমার রাগ চলে না যাওয়া পর্যন্ত গোপন রাখতে, তারপর আমার জন্য একটা সময় ঠিক করে আবার আমাকে মনে করতে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায় ঈশ্বর, তুমি যদি আমাকে পাতালে লুকিয়ে রাখতে! তোমার ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত যদি আমাকে গোপনে রাখতে! তারপর যদি আমার জন্য একটি সময় নির্দিষ্ট করে সেই সময়ে স্মরণ করতে আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার ইচ্ছা আপনি আমাকে আমার কবরে লুকিয়ে রাখুন| আমার ইচ্ছা, আপনার ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত আপনি আমায় সেই খানে লুকিয়ে রাখুন| তারপর না হয় আমাকে স্মরণ করার জন্য আপনি একটা সময় বের করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা তুমি আমাকে সমস্যা থেকে পাতালে লুকিয়ে রাখবে এবং তুমি আমায় গোপনে স্থানে রাখবে যতক্ষণ না তোমার ক্রোধ শেষ হয়; তুমি আমার জন্য নির্দিষ্ট দিন ঠিক করবে সেখানে থাকার এবং আমায় স্মরণ কর।