Job 14:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অধর্ম থলিতে বন্ধ ও সীলমোহরকৃত, তুমি আমার অপরাধ বেঁধে রাখছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অপরাধগুলি থলিতে কষে বন্ধ করা হবে; তুমি আমার পাপ ঢেকে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার অধর্ম্ম থলীতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার অধর্ম থলিতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবে আর আমার পাপ সব ঢেকে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবে আর আমার গুনাহ্ সব ঢেকে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত অপরাধ দূরে সরিয়ে দেবে মুছে দেবে আমার অধর্মরাশি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সমস্ত পাপ আপনি একটা থলেতে ভরে, তার মুখ বন্ধ করে, তাকে দূরে ছুঁড়ে ফেলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার অপরাধ থলিতে মুদ্রাঙ্কিত হবে; তুমি আমার পাপ ঢেকে দেবে।