Job 14:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানি পাষাণকেও ক্ষয় করে, তার বন্যা ভূমির ধূলি ভাসিয়ে নিয়ে যায়; তদ্রূপ তুমি মানুষের আশা ক্ষয় করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জল যেভাবে পাথরকে ক্ষয় করে ও তীব্র স্রোত যেভাবে মাটি ধুয়ে নিয়ে যায়, সেভাবে তুমি একজন লোকের আশা ধ্বংস করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জল পাষাণকেও ক্ষয় করে, তাহার বন্যা ভূমির ধূলি ভাসাইয়া লইয়া যায়; তদ্রূপ তুমি মর্ত্ত্যের আশা ক্ষয় করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জল পাষাণকেও ক্ষয় করে, তাহার বন্যা ভূমির ধূলি ভাসাইয়া লইয়া যায়; তদ্রূপ তুমি মর্ত্যের আশা ক্ষয় করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জল যেমন পাথরকে ক্ষয় করে আর জলের স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়, তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানি যেমন পাথরকে ক্ষয় করে আর পানির স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়, তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলস্রোতে যেমন পাথর ক্ষয়ে যায়, বন্যা যেমন ভাসিয়ে নিয়ে যায় মাটি, তেমনি তুমি বিধ্বস্ত কর মানুষের আশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের ওপর দিয়ে জলরাশি প্রবাহিত হয়ে তাদের ধুয়ে নিয়ে যায়| বন্যা ভূমির মাটিকে ধুয়ে নিয়ে যায়| সেই ভাবেই হে ঈশ্বর, আপনি একজন মানুষের আশা এবং ইচ্ছা ধ্বংস করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জল পাথরকে ক্ষয় করে; বন্যা পৃথিবীর ধূলোকে ধুয়ে নিয়ে যায়। এই ভাবে, তুমি মানুষের আশা ধ্বংস কর।