Job 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবু তুমি কি এই রকম প্রাণীর প্রতি চোখ মেলবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের উপরে তুমি কি তোমার চোখ স্থির করবে? বিচারের জন্য তুমি কি তাদের তোমার সামনে নিয়ে আসবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম একজনের উপর কি তোমার চোখ পড়েছে? বিচারের জন্য কি তুমি আমাকে তোমার সামনে আনবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম একজনের উপর কি তোমার চোখ পড়েছে? বিচারের জন্য কি তুমি আমাকে তোমার সামনে আনবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মত এমন একটি মানুষের দিকে তুমি কি চোখ মেলে তাকাবে? আমাকে পরীক্ষা করবে? বিচার করবে আমার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদিও আমি নেহাতই একটি মানুষ মাত্র, আপনি আমার ওপর মনোযোগ দেন এবং আমাকে আদালতে নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি সেই রকম কিছুর ওপর তোমার চোখ রেখেছ? তুমি কি আমাকে তোমার সঙ্গে বিচারে আনবে?