Job 14:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার আয়ুর দিন নিরূপিত, তার মাসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন মানুষের আয়ুর দিনগুলি নির্ধারিত হয়ে আছে; তার মাসের সংখ্যা তুমি স্থির করে রেখেছ ও এমন এক সীমা স্থাপন করেছ যা সে ছাড়িয়ে যেতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের আয়ু স্থির করা আছে; তুমি তার মাসের সংখ্যা ঠিক করে রেখেছ; তার সীমা তুমি ঠিক করেছ, সে তা পার হতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের আয়ু স্থির করা আছে; তুমি তার মাসের সংখ্যা ঠিক করে রেখেছ; তার সীমা তুমি ঠিক করেছ, সে তা পার হতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার আয়ুষ্কাল নির্দিষ্ট, তার জীবনের মাসগুলির সংখ্যা তোমার জানা, তুমি তার সীমা নির্ধারণ করে দিয়েছ, সে অতিক্রম করতে পারে না সেই সীমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষের জীবন সীমিত| ঈশ্বর, আপনিই স্থির করেছেন মানুষ কতদিন বাঁচবে| আপনিই মানুষের জন্য সেই সীমা নির্ধারণ করেন এবং কোন কিছুই আর তাকে পরিবর্তন করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের দিন নির্ধারিত, তার মাসের সংখ্যা তার সঙ্গে আছে, তুমি তার সীমা ঠিক করেছ যা সে পার করতে পারে না।