Job 14:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ গাছের আশা আছে, ছিন্ন হলে তা পুনর্বার পল্লবিত হবে, তার কোমল শাখার অভাব হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এমনকি একটি গাছেরও আশা আছে: সেটিকে কেটে ফেলা হলেও, তা আবার অঙ্কুরিত হয়, ও তার নতুন শাখার অভাব হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্ব্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“গাছেরও আশা আছে; সেটা কেটে ফেললেও আবার গজাবে, তা থেকে আবার নতুন ডাল বের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গাছেরও আশা আছে; সেটা কেটে ফেললেও আবার গজাবে, তা থেকে আবার নতুন ডাল বের হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ একটা গাছেরও জীবনের আশা আছে, তাকে কেটে ফেলা হলেও সে আবার পল্লবিত হয়, তার পাশ থেকে উদ্গত হয় কোমল শাখা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এমনকি একটা গাছেরও আশা আছে| যদি না তাকে কেটে ফেলা হয় তা আবার বড় হতে পারে| তা আবার নতুন অঙ্কুর ছড়িয়ে দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা গাছের জন্য আশা আছে; যদি এটা কেটে ফেলা হয়, তাহলে এটা আবার অঙ্কুরিত হতে পারে, এটার কোমল শাখার অভাব হবে না।