Job 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো আল্লাহ্‌র বিরুদ্ধে তোমার রূহ্‌ ফেরাচ্ছ, সেই রকম কথা মুখ থেকে বের করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার ফলে ঈশ্বরের বিরুদ্ধে তুমি তোমার উগ্র রোষ প্রকাশ করছ ও তোমার মুখ থেকে এ ধরনের কথা উগরে দিচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত ঈশ্বরের বিরুদ্ধে তোমার আত্মা ফিরাইতেছ, সেইরূপ কথা মুখ হইতে নির্গত করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত ঈশ্বরের বিরুদ্ধে তোমার আত্মা ফিরাইতেছ, সেই রূপ কথা মুখ হইতে নির্গত করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তো তুমি ঈশ্বরের বিরুদ্ধে রাগ করছ আর ঐ সব কথা তোমার মুখ থেকে বের করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তো তুমি আল্লাহ্‌র বিরুদ্ধে রাগ করছ আর ঐ সব কথা তোমার মুখ থেকে বের করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের উপরে তুমি ক্রুদ্ধ হয়েছ, তোমার অন্তরাত্মা ঈশ্বরদ্রোহী হয়েছে, তোমার মুখ থেকে নির্গত হচ্ছে বিদ্বেষের জ্বালা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তুমি এই সব ক্রোধের কথা বল তখন তুমি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে তুমি তোমার আত্মা ঈশ্বরের বিরুদ্ধে ফেরাও এবং তোমার মুখ সেই ধরনের কথা বার করে