Job 15:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানীরা তা প্রকাশ করেছেন, তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবানেরা যা ঘোষণা করেছিলেন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কোনো কিছুই লুকিয়ে রাখেননি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(জ্ঞানিগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[জ্ঞানীগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন আর তা সবই প্রকাশ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন আর তা সবই প্রকাশ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাজ্ঞ ব্যক্তিরা তাঁদের পূর্বপুরুষের কাছে যা শিখেছিলেন সেই সত্য আমাকেও শিখিয়েছেন, তাঁদের পূর্বপুরুষেরা কোন কথাই গোপন করেন নি। তাঁদের দেশ ছিল বিদেশী প্রভাবমুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী লোকরা আমাকে যা বলেছেন সেই সব কথা আমি তোমায় বলবো| জ্ঞানী লোকের পূর্বপুরুষরা এই কথাগুলো তাঁদের বলে গিয়েছিলেন| তাঁরা আমার কাছে কোন গোপন কথা লুকিয়ে রাখেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বিষয় যা জ্ঞানী লোকেরা তাদের বাবার থেকে পেয়েছে, সেই বিষয় যা তাদের পূর্ব্বপুরুষেরা গোপন রাখে নি।