Job 15:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানবান কি বাতাসের মত জ্ঞান সহ জবাব দেবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনও জ্ঞানবান কি ফাঁপা ধারণা সমেত উত্তর দেবেন বা গরম পূর্বীয় বাতাস দিয়ে তিনি পেট ভরাবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্ব্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন জ্ঞানী লোক কি এইভাবে অনর্থক কথা বলবে কিম্বা পূবের গরম বাতাস দিয়ে পেট ভরাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন জ্ঞানী লোক কি এইভাবে অনর্থক কথা বলবে কিংবা পূর্বের গরম বাতাস দিয়ে পেট ভরাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন জ্ঞানী ব্যক্তি কি এভাবে তোমার মত হালকা জ্ঞানের কথা বলতে পারে? অর্থহীন কথায় আত্মপক্ষ সমর্থন করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, যদি তুমি সত্যই জ্ঞানী হতে তুমি তোমার অর্থহীন ব্যক্তিগত মতামত দিয়ে উত্তর দিতে না! একজন জ্ঞানী ব্যক্তি পূর্বের গরম বাতাসে নিজেকে পূর্ণ করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“একজন জ্ঞানী ব্যক্তি কি অকার্যকর জ্ঞানে উত্তর দেবে এবং নিজেকে পূর্বীয় বাতাসে পূর্ণ করবে?