Job 15:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কর্ণকুহরে ত্রাসের আওয়াজ আছে, সুখের সময়ে বিনাশক তাকে আক্রমণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আতঙ্কজনক শব্দে তার কান ভরে ওঠে; যখন সবকিছু ঠিক আছে বলে মনে হয়, তখনই লুঠেরারা তাকে আক্রমণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার কর্ণকুহরে ত্রাসের শব্দ আছে, শান্তির সময়ে বিনাশক তাহাকে আক্রমণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কর্ণকুহরে ত্রাসের শব্দ আছে, শান্তির সময়ে বিনাশক তাহাকে আক্রমণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে; যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবে তখন লুটেরারা তাকে আক্রমণ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে; যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবে তখন লুটেরারা তাকে আক্রমণ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব সময় তার কানে বাজবে ভয়াবহ চীৎকার, এবং সে যখন নিজেকে নিরাপদ মনে করবে তখনই দস্যুরা এসে তাকে আক্রমণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি শব্দ তাকে ভীত করে| সে যখন মনে করে যে সে নিরাপদে আছে, তখন শত্রু তাকে আক্রমণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আতঙ্কের শব্দ তার কানে আছে; তার উন্নতির দিনের, ধ্বংসকারী তার ওপরে আসবে।