Job 15:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বিশ্বাস করে না যে, অন্ধকার থেকে সে ফিরে এল, সে তলোয়ারের জন্য নির্ধারিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অন্ধকার জগৎ থেকে পালানোর মরিয়া চেষ্টা করে; সে তরোয়ালের জন্য চিহ্নিত হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বিশ্বাস করে না যে, অন্ধকার হইতে সে ফিরিয়া আসিবে, সে খড়্‌গের জন্য নির্দ্ধারিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বিশ্বাস করে না যে, অন্ধকার হইতে সে ফিরিয়া আসিবে, সে খড়্‌গের জন্য নির্ধারিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে; তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে; তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধকারের দেশ থেকে উদ্ধার পাবার আশা তার নেই। তাকে হত্যা করার জন্য খড়্গ উদ্যত হয়ে রয়েছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুষ্ট লোক প্রচণ্ড হতাশাগ্রস্ত এবং অন্ধকারকে এড়াবার তার কোন পথই নেই| কোন একটা জায়গায় একটা তরবারী আছে যা তাকে হত্যা করার জন্য অপেক্ষা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ভাবে না যে সে অন্ধকার থেকে ফিরে আসবে; তলোয়ার তার জন্য অপেক্ষা করছে।