Job 15:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তার সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে শকুনের মতো হন্যে হয়ে খাদ্য খুঁজে বেড়ায়; সে জানে অন্ধকারাচ্ছন্ন দিন এসে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তাহা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তাহার সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তাহা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তাহার সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় আর জিজ্ঞাসা করে তা কোথায়। সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় আর জিজ্ঞাসা করে তা কোথায়। সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শকুনেরা তার মৃতদেহ খাবার জন্য অপেক্ষা করে আছে। সে খাদ্যের জন্য ইতস্ততঃ ঘুরে বেড়াবে, বলবে, ‘কোথায় খাদ্য?’ সে জানে, তার ভবিষ্যৎ অন্ধকারময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়| সে জানে যে কঠিন সময় আসন্ন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে রুটির জন্য বিদেশে ঘুরে বেড়াবে, বলে, ‘এটা কোথায়?’ সে জানে যে অন্ধকারের দিন উপস্থিত।