Job 15:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কট ও মনস্তাপ তাকে ভয় দেখায়, যুদ্ধের সাজে সজ্জিত বাদশাহ্র মত বিপদ তার বিরুদ্ধে প্রবল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চরম দুর্দশা ও মনস্তাপ তাকে আতঙ্কিত করে তোলে; অস্থিরতা তাকে আচ্ছন্ন করে, যেভাবে একজন রাজা আক্রমণ করার জন্য প্রস্তুত হন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কট ও মনস্তাপ তাহাকে ভয় দেখায়, যুদ্ধার্থ সসজ্জ রাজার ন্যায় তাহার বিরুদ্ধে প্রবল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কট ও মনস্তাপ তাহাকে ভয় দেখায়, যুদ্ধার্থ সসজ্জ রাজার ন্যায় তাহার বিরুদ্ধে প্রবল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায় আর শক্তিশালী রাজার মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায় আর শক্তিশালী বাদশাহ্র মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরাক্রান্ত রাজার মত দুঃখদুর্দশা তাকে আক্রমণ করার জন্য তৈরী হয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুঃখ এবং যন্ত্রণা তাকে ভীত করে| এগুলো তাকে রাজার মতো আক্রমণ করে যেন তাকে ধ্বংসের জন্য প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুঃখ এবং যন্ত্রণা তাকে ভয় দেখায়; তারা তার বিরুদ্ধে প্রবল হয়, যেমন একজন রাজা যুদ্ধের জন্য তৈরী হয়।