Job 15:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সে আল্লাহ্র বিরুদ্ধে হাত বাড়িয়েছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সে ঈশ্বরের বিরুদ্ধে তার হাত মুষ্টিবদ্ধ করেছে ও সর্বশক্তিমানের বিরুদ্ধে নিজেকে আস্ফালিত করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়াছে, সর্ব্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়াছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে ঈশ্বরকে ঘুষি দেখায় আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে আল্লাহ্কে ঘুষি দেখায় আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে মুষ্টি উদ্যত করেছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে করেছে বিদ্রোহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ দুষ্ট লোকরা ঈশ্বরের বাধ্য হতে চায় না- তারা ঈশ্বরকে ঘুষি দেখায়, এবং সর্বশক্তিমান ঈশ্বরকে পরাজিত করতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হাত বাড়িয়েছে এবং সর্বশক্তিমানের বিরুদ্ধে অহঙ্কারীদের মত আচরণ করেছে,