Job 15:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে অন্ধকার থেকে প্রস্থান করবে না; আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে, সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অন্ধকারের হাত থেকে রেহাই পাবে না; আগুনের শিখা তার মুকুলগুলি শুকিয়ে দেবে, ও ঈশ্বরের মুখনির্গত শ্বাস তাকে উড়িয়ে নিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে অন্ধকার হইতে প্রস্থান করিবে না; অগ্নিশিখা তাহার শাখা শুষ্ক করিবে, সে তদীয় মুখের নিঃশ্বাসে উড়িয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অন্ধকার হইতে প্রস্থান করিবে না; অগ্নিশিখা তাহার শাখা শুষ্ক করিবে, সে তদীয় মুখের নিশ্বাসে উড়িয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অন্ধকার এড়াতে পারবে না; সে এমন গাছের মত হবে যার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে; ঈশ্বরের মুখের শ্বাসে সে উড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অন্ধকার এড়াতে পারবে না; সে এমন গাছের মত হবে যার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে; আল্লাহ্‌র মুখের শ্বাসে সে উড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধকারের হাত সে এড়াতে পারবে না সে হবে এমন একটি গাছের মত যার ডালপালা আগুনে পুড়ে যাবে ঝড়ে তার সব কুঁড়ি ঝরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোক অন্ধকারকে এড়াতে পারবে না| সে সেই গাছের মতো হবে যার পাতা রোগে শুকিয়ে যায় এবং বাতাস তাদের সবাইকে উড়িয়ে নিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অন্ধকার থেকে বেরবে না; একটা আগুন তার শাখা গুলোকে শুকিয়ে দেবে; ঈশ্বরের মুখের নিঃশ্বাসে সে চলে যাবে।