Job 15:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুরলতার মত তার কাঁচা ফল ঝরে পড়বে, জলপাই গাছের মত তার ফুল ঝরে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এমন এক দ্রাক্ষালতার মতো হয়ে যাবে যেখান থেকে কাঁচা আঙুর ঝরে পড়ে, এমন এক জলপাই গাছের মতো হয়ে যাবে যেখান থেকে ফুলের কুঁড়ি খসে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষালতার ন্যায় তাহার অপক্ব ফল ঝরিয়া পড়িবে, জিত বৃক্ষের ন্যায় তাহার পুষ্প খসিয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষালতার ন্যায় তাহার অপক্ব ফল ঝরিয়া পড়িবে, জলপাই বৃক্ষের ন্যায় তাহার পুষ্প খসিয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে এমন আংগুর লতার মত হবে যা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে; সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে এমন আংগুর লতার মত হবে যা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে; সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষালতার কাঁচা ফলের মত তার সব ফল ঝরে পড়বে, জলপাই গাছের কুঁড়ির মতই ঝরে যাবে তার সব কুঁড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকে সেই দ্রাক্ষা গাছের মতো হবে যার দ্রাক্ষা ফল পাবার আগেই শুকিয়ে পড়ে যায়| ঐ লোকটি সেই জলপাই গাছের মতো হবে যার মুকুল ঝরে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আঙ্গুরের গাছের মত সে তার কাঁচা আঙ্গুর ঝড়াবে; জিত গাছের মত সে তার ফুল ঝড়াবে।